ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-রোনালদো বিতর্কের অসাধারণ সমাধান

Link Copied!

messi-ronaldoস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা সেটা বেছে নেয়াকে বাবা-মা’র মধ্যে কে সেরা সেটার সঙ্গে তুলনা করেছেন জুভেন্টাসের ইতালিয়ান কিংবদন্তী আলেসান্দ্রো দেল পিয়েরো।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তারকা মেসি ও রোনালদো মিলে গত ৭ বছর ধরে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। এই সাত বছর মেসি চারবার (টানা) এবং রোনালদো তিনবার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই দুই প্রতিদ্বন্দ্বী একের পর এক রেকর্ড ভেঙে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন।
ফলে তাদের দুজনের মধ্যে কে সেরা সেটা নিয়ে জোর বিতর্ক চলছে। তবে আলেসান্দ্রো দেল পিয়েরো সম্ভবত সেই বিতর্কের সেরা সমাধান দিয়েছেন।
দেল পিয়েরো বলেন, ‘আমি মনে করি, ক্রীড়া জগতের অন্যান্য প্রবল প্রতিদ্বন্দ্বীদের মতো এরা দুজনও (মেসি ও রোনালদো) একে অন্যকে আরও ভালো খেলতে সাহায্য করছে। তারা দুজনই সেরা খেলোয়াড় হওয়ার জন্য জন মেকেনরো-বর্ন বোর্গ ও রজার ফেদেরার-রাফায়েল নাদালের মতো একে অন্যের সঙ্গে লড়াই করছে।’
মেসি ও রোনালদো মধ্যে কে সেরা সেই বিতর্কের অসাধারণ এক সমাধান দিয়ে এই জুভেন্টাস কিংবদন্তী বলেন. ‘(দুজনের মধ্যে) কে সেরা? এটি জিজ্ঞেস করা বাবা-মা’র মধ্যে কে সেরা সেই প্রশ্নের মতোই। আমি অন্তত কাউকে এগিয়ে রাখতে পারছি না।’