ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-২০ বিশ্বকাপে চোখ আমিরের

Link Copied!

aamirস্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বেরে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা এই তরুণ পেসার পরের বছরের ওয়ার্ল্ড টি-২০ টুর্নামেন্টকে পাখির চোখ করে এগুচ্ছেন। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন আমির।
সোমবার ঘরোয়া লিগের টি-২০ ম্যাচে রাওয়ালপিন্ডি র‌্যামসের হয়ে ২ উইকেট লাভ করেন। বোলিংয়ে এসে প্রথম বল ওয়াইড করার পর নিজের প্রথম বৈধ বলেই উইকেট তুলে নেন এই বাঁ-হাতি পেসার। তাই দারুণ বল করায় উচ্ছ্বাস ঝরে এই তরুণ পেসারের কণ্ঠে।
মঙ্গলবার এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির বলেন, ‘ম্যাচে আমি বোলিং উপভোগ করেছি। দ্রুত উইকেট তুলে নিতে পারায় আমি রোমাঞ্চিত। ভারতে অনুষ্ঠিতব্য আগামী বছরের ওয়ার্ল্ড টি-২০ তে পাকিস্তান দলে ফেরাই আমার মূল লক্ষ্য।
গত মাসে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় শ্রেণির টুর্নামেন্ট পেট্টন ট্রফিতে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে ২২ উইকেট দখল করেন মোহাম্মদ আমির। পিসিবির অনুরোধে আইসিসি এই বাঁ-হাতি পেসারকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিলে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পান।
নিষিদ্ধ হওয়ার আগে ছোট এক ক্যারিয়ারে নিজেকে বিশ্বসেরা বোলার হিসেবে প্রমাণ করেছেন মোহাম্মদ আমির। ১৪ টেস্টে ৫১ উইকেট লাভ করেন তিনি। এছাড়া ১৫টি ওয়ানডেতে ২৫ উইকেট ও ১৮টি টি-২০ ম্যাচে ২৩ উইকেট লাভ করে নিজের প্রতিভার পরিচয় দেন এই তরুণ পেসার।
প্রসঙ্গত, ২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি। ২ সেপ্টেম্বর আমিরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা।