ঢাকাTuesday , 12 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩২ জনের প্রাথমিক দল ঘোষণা

Link Copied!

BFF-Logoস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মাসে কিরঘিজস্তান ও তাজিকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতি হিসাবে সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে মামুনুল শিবির। প্রীতি ম্যাচ উপলক্ষ্যে ৩২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত এই স্কোয়াডে রয়েছে নতুন দুই মুখ।
জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক আশরাফুল আলম রানা ও টিম বিজেএমসির মোহাম্মদ নাঈম। নতুন করে পুনরায় ডাক পেয়েছেন রেজাউল করিম (শেখ রাসেল), তৌহিদল আলম সবুজ (মোহামেডান), এনামুল হক (মুক্তিযোদ্ধা), জুয়েল রানা (মোহামেডান), ইমন মাহমুদ (আবাহনী), কেস্ট কুমার (শেখ জামাল) শাহেদুল আলম (ঢাকা আবাহনী) ও প্রবাসী রিয়াসাত খাতন।
ঘোষিত এই প্রাথমিক এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন শাখওয়াত রনি, আতিকুর রহমান মিশু ও মিঠুন চৌধুরী। এ দলটিকে আগামী ১৭ মে বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে।
২১ মে পেশাদার লিগের প্রথম লেগ শেষে প্রাথমিক দলের সবাই ক্যাম্পে অংশ নেবেন। এ ছাড়াও অনুশীলন ভেন্যু হিসেবে সিলেট, দিনাজপুর ও খুলনার কথাও ভাবা হচ্ছে।
আগামী ৩০ মে সিঙ্গাপুর ও ২ জুন আফগানিস্তানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ১১ ও ১৬ জুন যথাক্রমে কিরঘিজস্তান ও তাজিকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।
৩২ জনের প্রাথমিক দল
গোলরক্ষক: রাসেল মাহমুদ, শহিদুল আলম, মাজহারুল ইসলাম, মো: নাঈম, আশরাফুল ইসলাম রানা
ডিফেন্ডার: রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মো: লিঙ্কন, রেজাউল করিম, কেষ্ট কুমার বোস।
মিডফিল্ডার: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম, রিয়াসাত খাতন, ইমন মাহমুদ।
ফরোয়ার্ড: তকলিস আহমেদ, মো: ওয়াহেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আবুল বাতেন মজুমদার কমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজিব, রুবেল মিয়া, এনামুল হক, তৌহিদুল আলম সবুজ।