ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ কেকেআরে যোগ দিচ্ছেন সাকিব

Link Copied!

sakibস্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য আইপিএলের দুই ম্যাচ খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল সাকিব আল হাসানকে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৮ ও ১১ এপ্রিল ম্যাচ দুটি খেলেই ঢাকায় ফিরেছিলেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাকিস্তান সিরিজ শেষ। এবার আইপিএলে আবারও খেলার সুযোগ। সুতরাং, দেশে বসে না থেকে আজই নাইট শিবিরে যোগ দিতে কলকাতায় যাচ্ছে ন সাকিব।
গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সাকিবের আশা, কেকেআর শিরোপা ধরে রাখতে পারবে এবারও। ভারতে পা রাখার আগে তিনি বলেন, ‘আমরা গত তিনবারের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি, এবারও সেরকম কিছুই হবে।’
১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের দল। ১৪ ও ১৬ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে কলকাতা। সাকিবের বিশ্বাস, ইডেন গার্ডেনে ২৪ মে ফাইনাল খেলেই দেশে ফিরবেন তিনি।