ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বিপিএল!

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : এক বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) । ধুম-ধাড়াক্কার এ আসরটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবার মাঠে গড়ানোর ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেছে বিপিএলের আয়োজক কমিটি।
রোববার বিপিএলের কার্যকরী পরিষদের কয়েকজন সদস্য এ সংক্রান্ত এক আলোচনা-সভায় বসেছিলেন বলে জানা গেছে। ওই বৈঠকে তারা আগমী ডিসেম্বরের শুরুতে বিপিএলের তৃতীয় আসর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
বিপিএলের কার্যকরী পরিষদের প্রধান ও বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহা বলেনে, ‘যদিও আজ (রোববার) বিপিএল গভর্নিংবডির কোনো সভা ছিল না। তবে আমরা কয়েকজন সদস্য নিজ উদ্যেগে বসেছিলাম। আমাদের আরও আগেই বসার কথা ছিল, কিন্তু পাকিস্তান সিরিজের কারণে আমরা সেভাবে বসার সুযোগ পায়নি। আগামী সপ্তাহে আমরা বিপিএলের কার্যকরী পরিষদের সভা করব। আজ  (রোববার) শুধু প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা ডিসেম্বরের শুরুতে বিপিএলের তৃতীয় আসর আয়োজনের চিন্তা ভাবনা করছি।’
বিপিএলের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেললেও দ্বিতীয় আসরে পিসিবির কারণে তাদের দেশের খেলোয়াড়রা খেলতে পারেনি। তাই বিপিএলে তৃতীয় আসরে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যাবে কিনা এ বিষয়ে আফজালুর রহমান সিনহা বলেন, ‘তৃতীয় আসরে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিতে পারবে। কারণ আমাদের পক্ষ  থেকে তাদের বিষয়ে  কোনো ধরনের নিষেধাজ্ঞা  নেই।’