ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যালেসকে হারিয়ে চারে থাকল ম্যানইউ

Link Copied!

man-unitedস্পোর্টস ডেস্ক : অনেক দেরিতে ঘুম ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেডের। চেলসির চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যাওয়ার পর ফর্মে ফিরল ফন গালের ছেলেরা। শনিবার প্রিমিয়র লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দিল অল রেডরা।
এই জয়ের পরে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ’র খেলা কিছুটা হলেও নিশ্চিত হলো। কারণ, ৩৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করে নিল তারা।
যদিও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। রবিবার চেলসি যদি লিভারপুলকে হারাতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নিশ্চিত হয়ে যাবে ম্যান ইউ’র। প্রিমিয়র লিগে ব্যর্থ হওয়ার পরে এখন এই একটাই সান্ত্বনা ম্যান ইউ’র সামনে।
১৯ মিনিটে হুয়ান মাতার গোলে এগিয়ে যায় ম্যান ইউ। বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল তারা। বিরতির পরে জ্যাসন পাঞ্চিয়ন গোল করে সমতা ফেরান প্যালেসকে। তবে ৭৮ মিনিটে মারুয়ানে ফেল্লাইনি গোল করে ফন গালের দলকে দারুন এক জয় এনে দেন।