ঢাকাSunday , 10 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি অন্য গ্রহের ফুটবলার: মরিনহো

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : এক সময় লিওনেল মেসিকে ‘নাট্যকারের’ তকমা দিয়েছিলেন হোসে মরিনহো। চেলসি কোচের মত ছিল, বার্সেলোনার অনেক ফুটবলারের মতো মেসিও নাকি প্লে-অ্যাকটিং করতে ওস্তাদ। তবে গত বুধবার বায়ার্ন মিউনিখ ম্যাচের পর যেন মেসির সেই পুরনো ‘শত্রুও’ হয়ে উঠেছেন তার ফ্যান ক্লাবের নতুন সদস্য।
বায়ার্নের বিরুদ্ধে মেসির দুর্দান্ত পারফরম্যান্স দেখে মন্ত্রমুগ্ধ মরিনহো বলছেন, ‘বিশ্ব ফুটবলে দু’ধরনের দল আছে। একটা সাধারণ দল। আর একটা, যেখানে মেসি আছে। ছেলেটা অন্য গ্রহের ফুটবলার।’
বার্সেলোনার প্রতি ‘দ্য স্পেশ্যাল ওয়ানের’ রাগের ইতিহাস বহু পুরনো। এক সময় বার্সার সহকারী কোচ ছিলেন মরিনহো। তার পরে ক্লাব ছেড়ে অনেকবার কাতালান ক্লাবকে কটাক্ষ করেছেন। কিন্তু সেই বার্সার কিংবদন্তি ফুটবলারের হঠাৎই প্রশংসা করে ফের চমকে দিলেন তিনি, ‘আমার দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে। কিন্তু মেসি আছে বলে এখনও টুর্নামেন্টটা দেখার উত্তেজনা টিকে আছে।’
এক দিকে মেসিকে শ্রেষ্ঠ বললেও আর্জেন্টিনা মহাতারকাকে আটকানোর কোনও ছক তৈরি হয়নি, সেটা মানতে নারাজ মোরিনহো। বললেন, ‘মেসির বিরুদ্ধে খেললে কোচ হিসাবে আমার কর্তব্য ওকে আটকানো। আমি যখন ইন্টার মিলানের কোচ ছিলাম, তখন ওকে দু’পর্বেই আটকেছিলাম। আমি ওর বিরুদ্ধে অনেক ম্যাচে কোচিং করিয়েছি। কিছু ম্যাচে আটকেছি। কিছু ম্যাচে পারিনি।’
গত জানুয়ারিতে জল্পনা-কল্পনা তীব্র হয়, মরিনহো নাকি বার্সা মহাতারকাকে ঐতিহাসিকভাবে সই করাতে চলেছেন চেলসিতে। কিন্তু সেই ইচ্ছা থেকে হয়তো সরে এলেন পর্তুগিজ কোচ। ‘আমার মনে হয় মেসিকে বার্সেলোনা থেকে সরিয়ে আনা অসম্ভব। ও ক্লাব সমর্থকদের অন্যতম ফেভারিট ফুটবলার। ও হয়তো পুরো ক্যারিয়ার ওই ক্লাবেই কাটাবে।’
মরিনহোর এই মেসি-প্রশংসাকে আবার অন্য নজরেই দেখছে স্প্যানিশ মিডিয়া। যাদের মতে, এলএম টেনের প্রতি এই মন্তব্য হয়তো মরিনহোর এক প্রকারের কটাক্ষ চিরপ্রতিদ্বন্দ্বীর দিকে। মানে, ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। শোনা যাচ্ছে, রোনালদো আর মরিনহোর সম্পর্ক নাকি দিন দিন আরও খারাপ হচ্ছে।