ঢাকাSaturday , 9 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডি.সি কাপ ফুটবল রোববার শুরু

Link Copied!

Footballস্পোর্টস ডেস্ক : আগামী রোববার থেকে শুরু হবে ডি.সি কাপ ফুটবল টুর্নামেন্ট। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আলীগঞ্জ ক্লাবের উদ্যেগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
ঢাকা ও নারায়ণগঞ্জের ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্টে। কোন পৃষ্ঠপোষকতা না থাকলেও টুর্নামেন্টের ব্যয় প্রায় ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে এক লাখ ও রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি ও নমুনা ট্রফি প্রদান করা হবে। এছাড়াও প্রতি ম্যাচের ‘সেরা খেলোয়াড়’, ‘সর্বোচ্চ গোলদাতা ও ‘টুর্নামেন্ট সেরা’ খেলোয়াড়কে আর্থিক পুরস্কারসহ ক্রেস্ট প্রদান করা হবে। প্রথম রাউন্ডের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। আর দ্বিতীয় রাউন্ডে নক আউট পদ্ধতিতে লড়াই করতে হবে দলগুলোকে।
টুর্নামেন্ট উপলক্ষে শনিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে বিষয়ক নানা তথ্য তুলে ধরেন ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, আব্দুল হান্নান, ক্লাবের কোষাধক্ষ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গোলাম কিবরিয়া সাত্তার, সমাজ কল্যাণ সম্পাদক শামীম ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
সভাপতি কাউছার আহমেদ পলাশ জানান, ‘ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায়ে কাজ করছি। প্রতি বছরই আমরা নিজেদের অর্থায়নে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি। এবার আমাদের বাজেট প্রায় ১২ লাখ টাকা। প্রতিযোগিতার পুরো ব্যয় বহন করা হচ্ছে ক্লাবের নিজস্ব ফান্ড থেকেই।’