ঢাকাFriday , 8 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলায় প্র্যাকটিসের বিকল্প নেই

Link Copied!

sportsচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় ৩০তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশীপ চট্টগ্রাম ক্লাবের স্নুকার রুমে শুরু হয়েছে। তৃতীয়বারের মতো এ চ্যাম্পিয়নশীপ চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভালো খেলোয়াড়দের সাথে খেলা হলে খেলার উন্নতি হয়, খেলার মান বাড়ে। জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশীপে জাতীয় খেলোয়াড়দের সাথে খেলতে পেরে এখানকার নতুন খেলোয়াড়দের খেলার মান আরো ভালো হবে।
অনেকটা জ্যামিতিক পদ্ধতির এ খেলায় প্র্যাকটিসের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। পরে তিনি স্নুকার বোর্ডে রাখা বলে হিট করে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সেক্রেটারী সৈয়দ মাহবুব, চট্টগ্রাম ক্লাবের বিলিয়ার্ড, স্নুকার এন্ড পুল বিভাগের মেম্বার-ইন-চার্জ নুরুদ্দীন জাভেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশীপের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলন চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের মেম্বার-ইন-চার্জ নুরুদ্দীন জাভেদ জানান ১৯৯৩ সালে প্রথম এ জাতীয় চ্যাম্পিয়নশীপ আয়োজিন করেছিল চট্টগ্রাম ক্লাব। তারই ধারাবাহিকতায় ৩য় বারের মত ৩০ তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশীপ আয়োজন করছে চট্টগ্রাম ক্লাব। গতবছরও এ ক্লাব এ চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠেয় এ চ্যাম্পিয়নশীপে মোট ৯টি ক্লাব অংশগ্রহণ করছে।
ক্লাবগুলো হচ্ছে- চিটাগাং ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, কুমিল্লা ক্লাব, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ঢাকা, ন্যাশনাল বিলিয়ার্ড একাডেমি এবং ক্যাথলিক ক্লাব। মোট ৭০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করছেন।
এই চ্যাম্পিয়নশীপের প্রাইজমানি হিসেবে বিজয়ীকে নগদ ৫০হাজার টাকা এবং ক্রেস্ট, রানার-আপকে নগদ ৩০হাজার টাকা এবং ক্রেস্ট ও হাইয়েস্ট ব্রেকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।
চ্যাম্পিয়নশীপের বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট বারো লক্ষ টাকা। ব্যবসায়ী প্রতিষ্ঠান ডাইস্টার, রিটজী গ্রুপ এবং সী ফেরারস লি: এ আর্থিক পৃষ্ঠপোষকতা করছে। দৈনিক আজাদী এবং চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট এ চ্যাম্পিয়নশীপের মিডিয়া পার্টনার। আগামী ১৫ মে চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা এবং ১৭ এপ্রিল চ্যাম্পিয়নশীপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ বিলিয়ার্ড এবং স্নুকার ফেডারেশনের সেক্রেটারী সৈয়দ মাহবুব এবং চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান এম এ ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, ভাইস চেয়ারম্যান তাজিক করিম, কমিটি মেম্বার রাহাত বিন আহাদ, সৈয়দ আহসানুল হক শামিম, স্থপতি সোহাইল মোঃ শাকুর, ফজলে রাব্বি খান, মোসলেহ উদ্দিন আহমেদ অপু, সালাউদ্দিন অহমেদ, ডাঃ অলক নন্দি, সিসিএল স্নুকার কনভেনার রফিকুর রহমান এবং মিডিয়া কমিটির কো-অর্ডিনেটর জাহিদুল করিম কচি প্রমুখ।