স্পোর্টস ডেস্ক : মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শুরু হয়েছে মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত মহিলা বিচ কাবাডি প্রতিযোগিতা।
উদ্বোধনী দিনের আজাদ স্পোর্টিং ক্লাব ৭২-৮ পয়েন্টে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পরাজিত করে শুভ সূচনা করেছে।
শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব পারভেজ চৌধুরী, ম্যানেজার, মার্কেটিং, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এফ.এম. ইকবাল বিন আনোয়ার, ফার্ষ্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ। আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনপু বড়–য়া ও মোহেরাব হোসেন আসিফ ওয়াটলন গ্রুপের (এজিএম) । এই টুর্নামেন্ট কমিটির সদ্যস সচিব এ.কে.এম ফারুক সহ অন্যান্য কর্মকর্তাগণ।
মার্সেল টেলিভিশন প্রথম উন্মুক্ত মহিলা বিচ কাবাডি প্রতিযোগিতায় চারটি দল অংশ নিচ্ছে। দলগুলো হল আজাদ স্পোর্টিং ক্লাব, জুড়াইন জনতা ক্লাব, ইনিস্টিটিউট অব কাবাডি ঢাকা এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মহিলা বিচ কাবাডি দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষস্থানধারী দল চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা ও রানার্স আপ দল ১০ হাজার টাকা পাবে। এ ছাড়া অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

