ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার রোনালদোকে পেছনে ফেললেন মেসি

Link Copied!

messi_vs_cristianoস্পোর্টস ডেস্ক : একবার রোনালদো মেসিকে ছাড়িয়ে যান তো আরেকবার মেসি ছাড়িয়ে যান রোনালদোকে। এভাবেই চলছে সময়ের দুই সেরা তারকার রেকর্ড ভাঙা-গড়ার খেলা। মঙ্গলবার রাত পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দু’জনই ছিলেন সমান্তরালে।
কিন্তু, ওইদিন জুভেন্তাসের জালে বল জড়িয়ে মেসিকে পেছনে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একদিনও অবশ্য নিজের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলেন না রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। ন্যু ক্যাম্পেই জোড়া গোল করে রোনালদোকে পেছনে ফেললেন লিওনেল মেসি।
মেসি-রোনালদোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ গোলদাতা হওয়ার প্রতিযোগিতা ছিল মৌসুমের শুরু থেকেই। রিয়াল তারকা রাউল গঞ্জালেজের ৭১ গোলের রেকর্ড অবশ্য আগে ভেঙেছিলেন মেসিই। পরে রোনালদোও সেটা ভাঙ্গেন এবং দু’জনই ৭৫ গোল করে নিয়ে ছিলেন সমতায়।
মঙ্গলবার মেসিকে ছাড়িয়ে ৭৬তম গোল করেন রোনালদো। ১১৮ ম্যাচ থেকে ৭৬টি গোল করেন পর্তুগিজ উইঙ্গার। বায়ার্নের বিপক্ষে জোড়া গোল করে ৭৭ গোলের নতুন রেকর্ড স্থাপন করেন মেসি। এই ৭৭টি গোল এসেছে মেসির ৯৭ ম্যাচ খেলে।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমেও গোল দেওয়ার ক্ষেত্রে রোনারদোকে ছাড়িয়ে গেলেন মেসি। এ নিয়ে ১১ ম্যাচে ১০ গোল করলেন বার্সার আর্জেন্টাইন তারকা। আগেরদিন জুভেন্তাসের জালে বল জড়িয়ে চ্যাম্পিন্স লিগের চলতি মৌসুমে ৯ম গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।