ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিন্ন গ্রহের ফুটবলার মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ভক্তরা একে অপরকে জিজ্ঞাসা করতেই পারেন, ‘আচ্ছা! মেসিকে ছাড়া কি বায়ার্নের বিপক্ষে ম্যাচটি জিততো বার্সেলোনা?’ এক শব্দে সবাই উত্তর দেবে, ‘না’।
ন্যু ক্যাম্পে যে ম্যাচটি ৭৭ মিনিট পর্যন্ত গোলশূন্য, সেটির রঙ তো হঠাৎ করেই বদলে দিয়েছিলেন মেসিই। ম্যাচ শেষে যে কারণে পেপ গার্দিওলা স্বীকার করতে বাধ্য হলেন, ‘মেসি শোড হিজ ক্লাস।’
তিন মিনিটের ব্যবধানে দু’বার বায়ার্নের রক্ষণ ভেঙে তছনছ করে ছেড়েছেন মেসি। ৮০ মিনিটে দ্বিতীয় গোলের সময় বায়ার্ন ডিফেন্ডার জেরোমে বোয়েটাংকে যেভাবে বডি ডজ দিলেন, আর বোয়েটাং যেভাবে পাকা ফলের মত মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়েছিলেন, তা নিয়ে সরব এখন ইউরোপিয় মিডিয়া।
এরপর ম্যাচের সর্বশেষ আরও একবার রক্ষণ ভাঙতে নেইমারকে সহায়তা করেছেন তিনি। মোটকথা মেসিময় এক ম্যাচে বার্সার কাছে ৩-০ গোলে হেরে গেলো বায়ার্ন মিউনিখ।
মেসির অসাধারণ এই পারফরম্যান্সে ঝড়ে গতিতে তেতে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। ভক্তরা নানামুখি প্রশংসাবাক্যে সিক্ত করে তুলছেন তাদের প্রিয় তারকাকে। এমনকি ফুটবলের অনেক গ্রেটই স্তুতি বাক্য আওড়াচ্ছেন মেসির নামে।
মেসির খেলা দেখে সম্ভবত সবচেয়ে বেশি মুগ্ধ বার্সেলোনার সাবেক ডাচ তারকা প্যাটট্টিক ক্লুভার্ট লিখেছেন, ‘নিশ্চিত সে (মেসি) ভিন্ন কোন গ্রহ থেকে এসেছে। মেসি, যদি অন্য কোন ক্লাবেও থাকতো, আমার মনে হয় এমনই সমর্থন পেতো সে।’
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব কিউপিআরের মিডফিল্ডার জো বার্তন লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো সম্ভবত মেসির যুগে এসে ভুল করেছে। অন্য কোন যুগে সে নিশ্চিত সময়ের সেরা তারকা হতো। কিন্তু মেসির যুগে, নিশ্চিত অন্য সবাইকে গুনতে হবে দ্বিতীয় নম্বর থেকে। তিনি ম্যারাডোনা হোন কিংবা পেলে- যেই হোন না কেন।’
কিউপিআরের আরেক ফুটবলার চার্লি অস্টিন লেখেন, ‘অন্য পেশাদার ফুটবলারদের চেয়ে ভিন্ন কোন শব্দ দিয়ে মেসির প্রশংসা করতে হবে। কিন্তু সমস্যা হলো, সেই শব্দটিই খুঁজে পাচ্ছি না। কারণ, মেসি এমন এক ফুটলার, যাকে দেখলে মনে হয় ভিন্ন কোন গ্রহ থেকে এসেছেন।’
সাবেক জনপ্রিয় ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার লেখেন, ‘আহ কি আনন্দ! মেসির খেলা দেখছি। আমার মনে হয়, সর্বকালের সেরা। কে এখনও তাকে নিয়ে বিতর্ক করতে চায়! তিনি তো মেসিয়াহ, তার তুলনা তো আর হয় না।’