ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ‘ত্রুটিমুক্ত’ নারিন

Link Copied!

sunil-narineস্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও কলকাতা নাইট রাইডার্স স্পিনার সুনিল নারিন ফের সন্দেহভাজন বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড’র (বিসিসিআই) সন্দেহজনক বোলিং অ্যাকশন কমিটি এই রহস্যময় স্পিনারকে বোলিং করার ছাড়পত্র দেয়।
বুধবার রাতে সুনিল নারিনের বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত বলে ঘোষণা দেয় বিসিসিআই। তবে এই ক্যারিবিয়ান অফ-স্পিনারকে চূড়ান্ত সতর্কতা দেয়া হয়। ফের সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলে চলতি আইপিএলে বোলিং করা থেকে নিষিদ্ধ হবেন তিনি।
এর আগে ২২ এপ্রিল কলকাতা-সান রাইজার্স ম্যাচে সুনিল নারিনের বেশ কয়েকটি বল নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই অনফিল্ড আম্পায়ার। পরবর্তীতে ২৮ এপ্রিল বিসিসিআই আইপিএলে নারিনকে অফ-স্পিন বোলিং থেকে নিষিদ্ধ ঘোষণা করে।
অফ-স্পিন ছাড়া কুইকার-সহ অন্যান্য বল করতে সমস্যা ছিল না সুনিল নারিনের। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে ফের বোলিং অ্যাকশন পরীক্ষায় বসেন এই রহস্যময় স্পিনার। ৬ মে বুধবার রাতে নারিনকে সন্দেহমুক্ত ঘোষণা করে বিসিসিআই এবং অফস্পিন করার অনুমতি দেয়। তবে সঙ্গে সঙ্গে চূড়ান্ত সতর্ক-বার্তা জানিয়ে দেয় হয় তাকে।
চলতি আইপিএলের আগে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ তে কলকাতার হয়ে খেলার সময় নারিন সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন। পরে জাতীয় দল থেকে নিজের নাম প্রত্যাহার করে বোলিং অ্যাকশন শুধরানোর কাজ করেন তিনি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল থেকেও স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নেন এই ক্যারিবিয়ার স্পিনার।
পরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষায় বসে উত্তীর্ণ হন সুনিল নারিন এবং বল করার ছাড়পত্র পান। তবে চলতি আইপিএল শুরু হওয়ার আগে মিলিয়ন ডলারের টুর্নামেন্টের আয়োজকরা বেঁকে বসে। আইপিএলে খেলতে হলে ফের অ্যাকশন পরীক্ষায় পাস করতে হবে বলে কেকেআরকে সাফ জানিয়ে দেয় তারা। সেই পরীক্ষায় উতরে কেকেআরের হয়ে মাঠে ফিরলে নিজের চেনা ছন্দে এখনও ফিরতে পারেননি নারিন।