ঢাকাThursday , 7 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিমের পর মুমিনুলও আউট

Link Copied!

tamimiqbalস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের করা ৮ উইকেটে ৫৫৭ রানের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ইনফর্ম ব্যাটসম্যান তামিম ইকবাল লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন। দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর আগেই ফিরে যান মুমিনুল হক (১৩)। ৩৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় মুশফিকুর রহিমের দল।
জুনায়েদ খানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে চার মেরে দুর্দান্ত শুরুর ইঙ্গিত দেন তামিম। তবে চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। জুনায়েদের বলটি সুইং করে ভেতরে ঢুকে তামিমের প্যাডে আঘাত হানলে পাকিস্তানের খেলোয়াড়রা লেগ বিফোরের আবেদন জানালে আম্পায়ার তাতে সাড়া দেন। আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়েও রক্ষা পাননি এই বাঁ-হাতি টাইগার ওপেনার।
তামিম ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে মুমিনুলকে নিয়ে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ইমরুল কায়েস। এই দুজন খেলছিলেনও দারুণ। কিন্তু হঠাৎ ধের্য্যচ্যুতি ঘটে মুমিনুলের। জুনায়েদের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান। ইমরুল ২৫ ও মাহমুদুল্লাহ ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন।