ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজহার আলির সেঞ্চুরি

Link Copied!

azhar-aliস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং করতে নেমে ৫৮ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় সফরকারী পাকিস্তান। সেখান থেকে তৃতীয় উইকেটে ইউনিস খান ও আজহার আলি মিলে প্রতিরোধ গড়ে তোলে দলকে চালকের আসনে নিয়ে যান। দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি জুটি গড়ার পথে ইউনিস খানের পর আজহারী আলীও তুলে নেন সেঞ্চুরি।
ইউনিস খান কিছুটা আক্রণাত্মক খেললেও টেস্ট মেজাজে খেলেন আজহার আলি। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি করতে ২১২ বল খেলেন তিনি। ১০টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। গত বছরের অক্টোবরের পর আজহারের এটিই প্রথম সেঞ্চুরি।
পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজহার আলি ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর প্রথম টেস্টের একমাত্র ইনিংসে ৮৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। দ্বিতীয় টেস্টেও তার ব্যাটিং নৈপুণ্য অব্যাহত রাখলেন এই ডানহাতি ব্যাটসম্যান।