ঢাকাWednesday , 6 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে থামানো অসম্ভব: গার্দিওলা

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলার হাত ধরেই তো লিওনেল মেসি বিশ্বসেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন। সাবেক শিষ্যকে খুব কাছ থেকে দেখেছেন বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ। তাইতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন, মেসি নিজের সেরা ফর্মে থাকলে তাকে থামানো অসম্ভব।
২০০৮-১২ মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে স্বর্ণালি সময় পার করেন পেপ গার্দিওলা। এই সময় কাতালান ক্লাবকে ১৪টি শিরোপা জেতান তিনি। এবার বায়ার্নের হয়ে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে মেসিকে নিয়ে শিষ্যদের সতর্ক করেন তিনি।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা বলেন, ‘যদি মেসি তার সেরা ফর্মে থাকে, তবে কোনো রক্ষণই তাকে থামাতে পারবে না।’
এর ব্যাখ্যা দিয়ে গার্দিওলা বলেন, ‘মেসিকে থামানোর কোনো সিস্টেম নেই। সে দুর্দান্ত ও অদম্য। আপনি তাকে বিভিন্নভাবে থামানোর চেষ্টা করতে পারেন, তার কাছে বল যেতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন, তবে তাকে থামাতে পারবেন না। তার মতো প্রতিভাকে বশে আনার জন্য আপনি কোনো দুর্বলতা খুঁজে পাবেন না।’
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ন্যু-ক্যাম্পে স্বাগতিক বার্সেলোনার মুখোমুখি হবে পেপ গার্দিওলার বার্সেলোনা। ছয়দিন পর আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে দল দুটি মুখোমুখি হবে।