ঢাকাTuesday , 5 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের দিকে তাকিয়ে মুশফিক

Link Copied!

mushfiqস্পোর্টস ডেস্ক : খুলনা টেস্টে তামিম ও ইমরুলের ব্যাটে চড়ে ড্র করেছিল বাংলদেশ। তবে ঐ টেস্টে বল-হাতে খুব একটা ভালো করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৭ ওভার বল করে ১৪৬ রানের বিনিময়ে পেয়েছিলেন মাত্র ১টি উইকেট। তাই ঢাকা টেস্টে সাকিবের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
খুলনাতে বোলিংয়ে সাফল্য না পেলেও মিরপুরের উইকেটে বল হাতে বরাবর ভালো পারফর্ম করে আসছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে সিরিজে একে একে সবাই দ্যুতি ছড়ালেও এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। সাকিব প্রথম টেস্টে ১টি উইকেট পেলেও আরেক বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম তুলে নিয়েছিলেন ৬টি উইকেট।
বোলিংয়ে ব্যর্থ হলেও খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান ব্যাট হাতে খেলেছিলেন ৭৬ রানে হার না মানা এক ইনিংস। সাকিবের সাফল্যের ওপর অনেক কিছুই নির্ভর করে বাংলাদেশ দলের। যদিও পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে বল হাতে কিছুটা অনুজ্বল রয়েছেন তিনি।
বুধবার থেকে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ। তাই মঙ্গলবার সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন মুমিনুল-ইমরুল-মাহমুদুল্লাহরা। পরে দুপুরে দ্বিতীয় টেস্ট-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হন স্বাগতিক অধিনায়ক মুশফিক।
বোলিংয়ে সাকিবের কিছুটা মলিন পারফরম্যান্স প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কনসার্ন বলতে একটু তো অবশ্যই। যেহেতু ও (সাকিব) দলের সেরা বোলার। সাকিব ৫টি উইকেট পাবে, ৬টি উইকেট পাবে। কখনো ১-২ উইকেট পেলে হয়তো ভাবি ওর যোগ্যতা মতো হয়তো পায়নি। মিরপুরে সাকিবের খুবই ভাল রেকর্ড রয়েছে। আগে যে কাজগুলো সে করেছে এগুলো যদি কালকের (বুধবার) টেস্টে করতে পারে তবে সেটা আমাদের জন্য দুর্দান্ত হবে। তাছাড়া আমি তো মুখিয়ে আছি ওর দিকে। ব্যাটিং-বোলিং যদি ও খুব ভাল করতে পারে তাহলে শেষ টেস্ট আমাদেরই হবে।’