ঢাকাMonday , 4 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমকামী ছেলের জন্য পাত্রী খুঁজছেন শ্রীনি

Link Copied!

srinivasanস্পোর্টস ডেস্ক : আইসিসির বিতর্কিত সভাপতি নায়ারণস্বামী শ্রীনিবাসনের ছেলে অশ্বিন সমকামী৷ অথচ বংশরক্ষার জন্য একজন পাত্রীর সঙ্গে তার বিয়ে হওয়া দরকার। কিন্তু ছেলে বেঁকে বসেছেন৷ বাবাও ছেড়ে দেবার পাত্র নন। এমনই টালমাটাল পরিস্থিতি এখন তামিল ব্রাক্ষ্মণ পরিবারে।
বিয়ের পিঁড়িতে বসা নিয়ে নারায়ণস্বামী শ্রীনিবাসনের সঙ্গে তার ছেলে অশ্বিনের মধ্যে দ্বন্দ্ব চলছে। বিতর্কিত শ্রীনি চান একজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন তার একমাত্র পুত্র। তবে বাবার দেখানো পথে হাঁটতে চাইছেন না অশ্বিন।
শ্রীনির বিষয়ে এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন ছেলে অশ্বিন। অশ্বিন বলেন, ‘বাবার কাছে অনুরোধ, পারিবারিক সম্পত্তির থেকে আমার প্রাপ্ত অংশ আমায় দিয়ে দিক। সঙ্গী অভিকে নিয়ে আমি নিজের মতো করে জীবন কাটাতে চাই। আমাদের সম্পর্ক ভেঙে দেয়ার জন্য বাবা আমাদের ওপর অত্যাচার করেন। বাবা আমার বিয়ে দিয়ে বংশের উত্তরসূরি পেতে চান।’
শুধু তাই নয়, অশ্বিন জানান, চেন্নাইয়ে শ্রীনির অন্য এক বাড়িতে পার্টনার অভিজিৎ মুখার্জির সঙ্গে তাকে বন্দি করে রেখেছেন শ্রীনি। সংবাদপত্রটিকে শ্রীনির লেখা বেশ কয়েকটি চিঠিও দেখিয়েছেন অশ্বিন। যেখানে স্পষ্ট শব্দে লেখা রয়েছে, অভির থেকে অশ্বিনকে দূরে থাকতে বলেছেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট।
যদিও পুরো ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তামিল ব্রাক্ষ্মণ। শ্রীনি বলেন, ‘এটা আমার ও আমার ছেলের ব্যক্তিগত বিষয়। এনিয়ে আমি আপনাকে কোনও উত্তর দেব কেন? কিছু বলতে চাই না।’