স্পোর্টস ডেস্ক : খুলনায় টেস্ট চলাকালেই ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। বাম পায়ের উরুর পেছনের মাসল হঠাৎ করে ফুলে উঠেছিল। তবুও তাকে রেখেই ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
কিন্তু, ইনজুরি আর রুবেলকে ঢাকা টেস্টে খেলতে দিল না। তার আগেই ছিটকে পড়লেন তিনি। বাংলাদেশ দলের একটি সূত্র নিশ্চিত করেছে এ খবর। বিসিবির আরেকটি সূত্র জানায়, উরুর মাসলের ব্যাথা সারতে রুবেলের সপ্তাহ খানেক সময় লেগে যাবে।
বাংলাদেশ দলের অপরিহার্য এই পেসারের পরিবর্তে কাকে খেলানো হবে ঢাকা টেস্টে, তা এখনও নিশ্চিত নয়। বিকালের মধ্যেই রুবেলের রিপ্লেসমেন্ট জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ওই সূত্রটি।

