ঢাকাSaturday , 2 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫০ করে থামলেন ইমরুল

Link Copied!

imrulস্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল ও ইমরুল কায়েস দুজনই যেন সমান তালে লড়ছেন, সমান তালে রান করছেন। কেউ কারো চেয়ে পিছিয়ে থাকতে যেন রাজি না। শুক্রবার টেস্টের চতুর্থ দিনে ইমরুলের বেশ আগেই সেঞ্চুরি করেন তামিম ইকবাল। তবে নিজের সেঞ্চুরি পূর্ণ করার পর তামিমের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন ইমরুল। শনিবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে তামিম ১৫০ রান পূর্ণ করার একটু পর ইমরুল ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন।
শুক্রবার তামিম ১৩৮ ও ইমরুল ১৩২ রান নিয়ে দিন শেষ করেন। তামিম ১৫০ রান পূর্ণ করার ২ ওভার পর এই বাঁ-হাতি ওপেনারও ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। ক্যারিয়ারে এই প্রথম ১৫০ রানের ইনিংস খেলতে সক্ষম হন ইমরুল। এর আগে গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার-সেরা ১৩০ রানের ইনিংস খেলেন তিনি।
তবে ১৫০ রান পূর্ণ করার পর ইনিংসটাকে আর দীর্ঘায়িত করতে পারেননি ইমরুল কায়েস। ২৪০ বলে ১৫০ রান করে জুলফিকার বাবরকে তুলে মারতে গিয়ে লং অফে বদলি খেলোয়াড় বাবর আজমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।