ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০০ পেরিয়ে গেল পাকিস্তান

Link Copied!

Australia-vs-pakistanস্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে রীতিমতো দুঃস্বপ্ন উপহার দিয়ে গেলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। একাই খেলেছেন ৩৫.২ (৩৩২ বল) ওভার। রান করেছেন ২২৪। পাকিস্তানের ইনিংসের শুরু থেকে ব্যাট করে আসছিলেন। তার ডাবল সেঞ্চুরির সুবাদে অনায়াসেই বাংলাদেশের ৩৩২ রান টপকে যায় পাকিস্তান।
অবশেষে দুঃস্বপ্ন হয়ে ওঠা এই ব্যাটসম্যানকে ফেরালেন শুভাগত হোম। মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হাফিজ। এরপর পঞ্চম উইকেটে আসাদ শফিককে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিলেন মিসবাহ উল হক। পাকিস্তান অধিনায়ককে ফিরিয়ে টাইগারদের স্বস্তি এনে দেন তাইজুল ইসলাম। হাফিজ ও মিসবাহর পতনের পর আসাদ শফিক ও সরফরাজের ব্যাটে ৫০০ রান পেরিয়ে গেল সফরকারীরা।
তাইজুলের করা ১৩৩তম ওভারের প্রথম বলে হাঁটু গেড়ে সুইপ করতে যান মিসবাহ উল হক। তবে বল গিয়ে জমা পড়ে লং লেগে দাঁড়িয়ে থাকা রুবেল হোসেনের হাতে। আউট হওয়ার আগে ১২২ বলে ৫৯ রান করে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রেখেছেন পাক অধিনায়ক।
এর আগে ১১২তম ওভারের তৃতীয় বলটি করতে আসেন শুভাগত হোম। তার অফ স্পিন বলটি ইনসুইং করে পা এবং লেগ স্ট্যাম্পের মাঝ দিয়ে বের হয়ে যাচ্ছিল। হাফিজ চেষ্টা করেছিলেন সুইপ খেলতে। কিন্তু ইনসুইঙ্গার বলটি গ্লাভসে লেগে লেগ স্লিপে ক্যাচ উঠে যায়। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দী করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২৩ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ২২৪ রানের ইনিংসটি সাজান হাফিজ।
আগের দিনই ১৭৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় স্কোরে আরোহণ করানোর ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ আর আজহার আলি। হাফিজ সেঞ্চুরি তুলে ফেলেছিলেন, আজহার আলিও হাঁটছিলেন সেদিকে। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই উইকেটে সেট হয়ে যাওয়া পাকিস্তানের এই জুটির ওপর আঘাত হানেন শুভাগত হোম। ১৭৭ বল খেলে ৮৩ রানে থাকা আজহার আলিকে সরাসরি বোল্ড করলেন বাংলাদেশের এ অলরাউন্ডার।
ফলে, আগের দিনের ২২৭ রানের সাথে আর ৫০ রান যোগ করেই ফিরলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। আজহারের উইকেট হারালেও পাকিস্তান ঠিকই বাংলাদেশের করা ৩৩২ রান পার হয়ে লিড নিতে শুরু করেছে। ৮৬ ওভার খেলেই ৩৩২ রান করে সফরকারীরা। অথচ, এই রান তুলতে বাংলাদেশ খেলেছিল আর ৪০ ওভার বেশি। অথ্যাৎ, ১২০ ওভার। ইনিংসের ৮৭ তম ওভারে গিয়ে বাংলাদেশের রান অতিক্রম করে প্রথম লিড নেয় পাকিস্তান।
একই সঙ্গে ডাবল সেঞ্চুরিও পূরণ করে ফেলেছেন মোহাম্মদ হাফিজ। তবে তার আগেই ইউনিস খানের উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৩৩৯ রানের সময় তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে যান পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আউট হওয়ার আগে স্কোর বোর্ডে যোগ করেন ৬৮ বলে ৩৩ রান। ৪০২ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ১৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫০৫। আসাদ শফিক ৪৮ ও সরফরাজ আহমেদ ২৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন। পাকিস্তানের লিড বেড়ে গিয়ে দাঁড়াল ১৭৩ রানে।