ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাফিজের ডাবল সেঞ্চুরি

Link Copied!

Mohammad-Hafeezস্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি। সেটা ক্ষোভ টেস্টে এসে বাংলাদেশের বোলারদের ওপর ভালোভাবেই ঝাড়ছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। বাংলাদেশকে ৩৩২ রানে বেধে ফেলার পর ব্যাট করতে নেমে একাই পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছেন হাফিজ। দ্বিতীয় দিন সেঞ্চুরি করার পর অপরাজিত ছিলেন ১৩৭ রানে। তৃতীয় দিন এসে ইনিংসটাকে আরও লম্বা করলেন। শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরির মাইলফলকই স্পর্শ করে ফেললেন পাকিস্তানের দ্য প্রফেসর।
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে ২৮৬টি বল খেলেন হাফিজ। ইনংসটি সাজান ২১টি বাউন্ডারি আর ৩টি ছক্কায়। টেস্টে হাফিজের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস ছিল ১৯৭। গত নভেম্বরেই নিউজিল্যান্ডের বিপক্ষে শারজায় এই ইনিংসটি খেলেছিলেন তিনি। মাত্র ৩ রানের জন্য ডাবল সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও এবার আর মিস করলেন না।
ডাবল সেঞ্চুরি করার পর নিজের ইনিংসের সাথে যোগ করলেন আরও ২৪ রান। অবশেষে ৩৩২ বলে ২৩ বাউন্ডারি এবং ৩ ছক্কায় ২২৪ রান করার পর শুভাগত হোমের বলে মাহমুদু্ল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাফিজ।