স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে বাংলাদেশ সফরের মাঝপথ থেকেই ছিটকে পড়েন পাকিস্তানের পেসার রাহাত আলি। তার পরিবর্তে নতুন কাউকে নেওয়া হবে কি না তা নিয়ে বেশ দ্বীধা-দ্বন্দে পড়তে হয় পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে। অবশেষে পরিবর্তিত নেওয়া হচ্ছে। রাহাত আলির পরিবর্তে শ্রীলংকা থেকে উড়িয়ে আনা হচ্ছে অলরাউন্ডার বিলাওয়াল ভাট্টিকে।
পাকিস্তান ‘এ’ দল এখন শ্রীলংকা সফরে রয়েছে। ওই দলের সঙ্গেই লংকায় ছিলেন বিলাওয়াল। সেখান থেকেই ঢাকায় আনা হচ্ছে তাকে। মিসবাহ-উল হকরা খুলনা থেকে ঢাকা এলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষেই প্রথম টেস্ট অভিষেক হয় ভাট্টির। তবে এরপর বেশি খেলা হয়নি আর তার। মাত্র দুই টেস্ট খেলেছেন তিনি।

