ঢাকাThursday , 30 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলমেরিয়াকে সহজে হারাল রিয়াল

Link Copied!

riellস্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে খেলা। তবুও ঠিক ছন্দের রিয়ালকে খুঁজে পাওয়া গেলো না একটি বারের জন্যও। ম্যাচজুড়ে অগোছালো খেলার উপহার। তবুও শেষ পর্যন্ত সফরকারী আলমেরিয়ার জালে ৩বার বল জড়িয়েছে লজ ব্লাঙ্কোজরা। একই সঙ্গে লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সার ওপর চাপ অব্যাহতই রাখলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
৩৪ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তার পেছনেই রয়েছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৫। বুধবার রাতে ভিয়ারিয়েলকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো।
লিগ শেষ হতে বাকি আর মাত্র চার ম্যাচ। রোমাঞ্চ এখনও কিন্তু অনেক তৈরী হতে পারে। দু’দলের সামনেই রয়েছে কঠিন প্রতিপক্ষ। বার্সেলোনাকে খেলতে হবে কর্ডোভা, রিয়াল সোসিয়েদাদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। তাদের কঠিন পরীক্ষার নাম অ্যাটলেটিকো। কারণ, ম্যাচটি প্রতিপক্ষের মাঠে গিয়েই খেলতে হবে বার্সাকে।
অপরদিকে রিয়ালেরও বাকি চার ম্যাচ। তারা খেলবে সেভিয়া, ভ্যালেন্সিয়া, এস্পানিওল এবং গেটাফের বিপক্ষে। এর মধ্যে একটি মাত্র অ্যাওয়ে ম্যাচ। এস্পানিওলের মাঠে গিয়ে খেলতে হবে তাদেরকে। বার্সার তুলনায় রিয়াল মাদ্রিদের শেষের পথটা কিছুটা হলেও মসৃণ।
বুধবার রাতে নিজেদের মাঠেই আলমেরিয়াকে স্বাগত জানায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ তো বলতে গেলে পুরোই অগোছালো খেলা উপহার দিল তারা। শেষ দিকে এসে আচমকা গোল দিয়ে বসেন হামেস রদ্রিগেজ। ৪৪ মিনিটে ডি বক্সের সামনে থেকে বাম পায়ের দুর্দান্ত এক ভলিতে আলমেরিয়ার জালে বল জড়ান রদ্রিগেজ।
দ্বিতীয়ার্ধ শুরুর একটু পরই ৪৯ মিনিটে অত্মঘাতি গোলে আরও একবার এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। আলমেরিয়ার ডিফেন্ডার মাউরো আলোনসো নিজেদের জালেই বল জড়িয়ে দেন এ সময়। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে (৮৪ মিনিটে) তৃতীয় গোল করেন আলভারো আরবেলোয়া। হ্যাভিয়ের হার্নান্দেজের পাস থেকে গোলটি করেন তিনি।