ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাচ মিসের মাশুল দিচ্ছে বাংলাদেশ

Link Copied!

BANGLADESHস্পোর্টস  ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩২ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান। দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও অভিষিক্ত সামি আসলামে দেখে-শুনে ইনিংস শুরু করেন। এই দুজনের দৃঢ়তায় পাকিস্তান শুভ সূচনা করে।
তবে তাইজুল ইসলাম অভিষিক্ত সামি আসলামকে ফিরিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসান। তবে দ্বিতীয় উইকেটে হাফিজ ও আজহার আলী মিলে দুর্দান্ত জুটি গড়ে মুশফিকের কপালে চিন্তার ভাজ ফেলে দিলেন।
কিন্তু দু’দুবার আউটের সুযোগ দিয়েছিলেন আজহার আলী। দুবারই ব্যর্থ হন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ব্যক্তিগত ১১ রানে সাকিব আল হাসানের করা বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আজহার। তবে টাইগার অধিনায়কের হাত ফসকে বল পড়ে যায়। বল মাটিতে পড়ার আগে অবশ্য মাহমুদুল্লাহও সুযোগ পেয়েছিলেন বলটি লুফে নেয়ার। তবে তিনিও ব্যর্থ হন।
এরপর ব্যক্তিগত ২৮ রানে ফের ক্যাচ দেন আজহার। এবার হতভাগ্য বোলার অভিষিক্ত পেসার মোহাম্মদ শহিদ। ডান-দিকে ঝাঁপিয়ে পড়লেও গ্লাভসবন্দি করতে পারেননি মুশফিক।
এর আগে ইনিংসের ১২তম ওভারের শেষ বলে মুশফিককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সামি আসলাম। তাইজুলের করা বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন সামি। ডাউন দ্য লেগ সাইডে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন মুশফিক। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন টাইগার অধিনায়ক। রিভিউতে আম্পায়ার সামিকে আউট ঘোষণা করলে স্বাগতিক শিবিরে স্বস্তি ফিরে।
কিন্তু এর আগে একটুর জন্য আউট থেকে বেঁচে গেলেন হাফিজ। রিভিউ নিয়ে আউট হওয়া থেকে রক্ষা পান পাক ওপেনার। তাইজুল ইসলামের করা ইনিংসের চতুর্থ ওভারে পঞ্চম বলে মোহাম্মদ হাফিজ কাট করতে গেলে মুশফিকের হাতে বল জমা পড়ে। বাংলাদেশের খেলোয়াড়রা  ক্যাচ আউটের আবেদন জানালে আম্পায়ার আঙুল তুলে দেন। তবে রিভিউ নিয়ে এই যাত্রায় বেঁচে যান হাফিজ।
তবে রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পর বেশ স্বাচ্ছন্দেই খেলছেন হাফিজ। আজাহার আলীকে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের বিপদ বাাড়চ্ছেন এই দুজন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৩৭ রান। হাফিজ ৮৭ ও আজহার আলী ২৯ রান নিয়ে ব্যাট করছেন।
পাকিস্তানের হয়ে এই টেস্টে সামি আসলামের অভিষেক হয়। অন্যদিকে দলের অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমল অফ-ফর্মের কারণে বাদ পড়েন।