ঢাকাTuesday , 28 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের এগিয়ে যাওয়ার সুযোগ বার্সার

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে মঙ্গলবার ফের মাঠে নামতে যাচ্ছে লুইস এনরিকের বার্সেলোনা। এদিন ঘরের মাঠে গেটাফে’কে আতিথ্য দিবে কাতালান জায়ান্টরা।
বাংলাদেশ সময় রাত ১২টায় ন্যু-ক্যাম্পে বার্সেলোনা ও গেটাফে মুখোমুখি হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২।
ঘরের মাঠে গেটাফে’কে হারাতে পারলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে যাবে লুইস এনরিকের দল। ফলে একদিন পর মাঠে নামা রিয়াল মাদ্রিদ কিছুটা চাপে থাকবে।
ইতিহাস, পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় গেটাফে দল হিসেবে দুর্বল হলেও বার্সেলোনার সঙ্গে আগের দুই সাক্ষাতের ফলাফল লুইস এনরিকের দলকে চিন্তায় ফেলতে পারে। গেটাফের সঙ্গে আগের দুই সাক্ষাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
চলতি লা লিগায় গত বছরের ডিসেম্বরে দুই দলের প্রথম সাক্ষাতে নিজেদের মাঠে বার্সেলোনাকে গোলশুন্য-ভাবে রুখে দেয় গেটাফে। আগের মৌসুমে বার্সেলোনা নিজেদের মাঠে গেটাফের সঙ্গে ২-২ গোলের ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে মেসি-নেইমারের দল।
মৌসুমের আর মাত্র পাঁচটি ম্যাচবাকি রয়েছে। এই সময় যেকোনো ম্যাচে পা হড়কালেই শিরোপা হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যাপারটি মাথায় রেখেই মাঠে নামবে লুইস এনরিকের দল।
তবে দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান বার্সেলোনাকে স্বস্তি দিতে পারে। গেটাফের সঙ্গে সর্বশেষ পাঁচ সাক্ষাতেই অপরাজিত রয়েছে বার্সেলোনা। শেষ দুই ম্যাচে গেটাফের সঙ্গে ড্র করলেও এর আগের তিন ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান শিবির।
টিম নিউজ:
বার্সেলোনা: গত ম্যাচে লাল কার্ড পাওয়ায় জর্ডি আলবা মঙ্গলবারের ম্যাচে খেলতে পারবেন না। ফলে জেরেমি ম্যাথিউ এর সঙ্গে মার্ক বারত্রা বার্সেলোনার রক্ষণ সামলাবেন। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনায় যোগ দেয়ার পর দীর্ঘদিন ইনজুরিতে ভোগা থমাস ভারমালেন ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠেছেন। ফলে আজ বার্সার হয়ে তার অভিষেক হতে পারে।
এছাড়া দানি আলভেজ ও জেরার্ড পিকে যথারীতি থাকবেন সেরা একাদশে। মেসি, নেইমার ও সুয়ারেজ তো থাকছেনই। গোলপোস্ট সামলাবেন যথারীতি ক্লদিও ব্রাভো।
অন্যদিকে ইনজুরির কারণে সফরকারী গেটাফে অ্যাঞ্জেল লাতিফা, করিম ইয়ুদা ও হুয়ান ভালেরাকে পাচ্ছে না। দলের সেরা স্ট্রাইকার আলভারো ভ্যাসকুয়েজ কাঁধের ইনজুরির কারণে তো পুরো মৌসুমের জন্য ছিটকে পড়েছেন। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যালেক্সিজ ও ইমিলিয়ানো ভ্যালাকুয়েজ দলে ফিরেছেন।
সম্ভাব্য একাদশ:
বার্সেলোনা: ক্লদিও ব্রাভো, দানি আলভেজ, জেরার্ড পিকে, মার্ক বারত্রা, জেরেমি ম্যাথিউ, আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাসচেরানো, ইভান র‌্যাকিটিক, নেইমার, লুইস সুয়ারেজ ও মেসি।
গেটাফে: ভিসেন্তে গুয়াইতা, অ্যালেক্সিজ, ইমিলিয়ানো ভ্যালাকুয়েজ, গোমেজ পেরেইরা নাল্দো, কার্লোস ভিগারেই, মেদি ল্যাকেন, হুয়ান রদ্রিগেজ, দিয়েগো কাস্ত্রো, পেদ্রো লিওন, ব্যাবা দিয়াওরা ও ফ্রেডি।