ঢাকাTuesday , 28 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুমিনুলের হাফ সেঞ্চুরি

Link Copied!

mominul-স্পোর্টস  ডেস্ক :  ওয়ানডে ও টি-২০ তে জায়গা না পেলেও টেস্টে তিনি যে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তা এর আগেই প্রমাণ করেছেন। পাকিস্তানের বিপক্ষে লড়াকু এক ইনিংস খেলে ফের নিজের জাত চিনিয়েছেন মুমিনুল হক। তার হাফ সেঞ্চুরির সুবাদে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।
মঙ্গলবারটস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। দলীয় ৫২ রানের তামিম ফিরে গেলে ক্রিজে আসেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে ইমরুলকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন। ৯২ রানে ইমরুল ফিরে গেলে তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দুর্দান্ত এক জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।
১০৮ বলে সেঞ্চুরি করার পথে ৪টি চার মারেন মুমিনুল। এই নিয়ে টানা ১০ টেস্টে ৫০ বা ততোধিক রানের ইনিংস খেলার কীর্তি গড়েন বাংলাদেশের এই তরুণ উদীয়মান ক্রিকেটার।