ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো ২টি উৎসবে যাচ্ছে পিঁপড়াবিদ্যা

Link Copied!

pipraবিনোদন ডেস্ক

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘পিঁপড়াবিদ্যা’ ২৪ অক্টোবর দেশে মুক্তি পেতে যাচ্ছে। এর ঠিক আগে আগেই আরো ২টি উৎসবে যাচ্ছে ছবিটি। পরপর দ্বিতীয়বারের মতো তার ছবি নির্বাচিত হয়েছে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে প্রতিযোগিতার জন্য। এশিয়া প্যাসিফিক অঞ্চলের সর্বোচ্চ এই পুরস্কার জন্য গত বছর মোস্তফা সরয়ার ফারুকী প্রতিযোগিতা করেছিলেন ‘টেলিভিশন’ ছবিটি নিয়ে এবং জিতে নিয়েছিলেন গ্র্যান্ড জুরি পুরস্কার।

এদিকে ২ অক্টোবর থেকে শুরু হওয়া সাউথ কোরিয়ায় বুসান চ্চলচিত্র উৎসবের উইন্ডোস অন এশিয়ান সিনেমা’  বিভাগে নির্বাচিত হয়েছে ‘পিঁপড়াবিদ্যা’। এ বিভাগে গত ১ বছরের মধ্যে নির্মিত গুরুত্বপূর্ণ এশিয়ান ছবিগুলো দেখানো হয়ে থাকে। উৎসবে যোগ দেয়ার জন্য মোস্তফা সরয়ার ফারুকী ৫ অক্টোবর বুসান যাচ্ছেন।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু, শীনা চোহান, আরজে সাব্বির হাসান, মুকিত জাকারিয়া, জি সামদানী ডন ও মৌ।