বিনোদন ডেস্ক
দীপিকা পাড়ুকোনের অসতর্ক মুহূর্তের ছবি প্রকাশ করে চরম সমালোচনার মুখে পড়েছে ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া। একই সঙ্গে এর বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানানোর কারণে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রশংসায় ভেসে গেছেন দীপিকা। করণ জহর থেকে ফারাহ খান পর্যন্ত বলিউড সেলিব্রেটিরা তার ভূয়সী প্রশংসা করেছেন।
ইলিনা ডি’ক্রুজ, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, এশা গুপ্ত, দিয়া মির্জা, জ্যাকুলিন ফার্নান্দেজসহ আরো অনেকে টাইমস অব ইন্ডিয়ার কঠোর সমালোচনা করে দীপিকার প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছে।
ওই পত্রিকায় ছবি প্রকাশের পর দীপিকা টুইটারে লেখেন: ‘সম্ভবত’ ভারতের ‘শীর্ষস্থানীয়’ পত্রিকা আর এটাও একটা খবর!! আরো লেখেন, হ্যাঁ, আমি একজন নারী। আমার স্তন এবং ফাঁজ আছে। তোমার কোনো সমস্যা!!?? নারীর ক্ষমতায়ন নিয়ে আর কোনো কথা বলো না। যখন তুমি জানো না একজন নারীকে কীভাবে সম্মান দেখাতে হয় (অসুস্থ)!
এই টুইটের পরই বলিউড ও ভারতের বিভিন্ন মহল থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন দীপিকা।

