স্পোর্টস ডেস্ক : নারায়নগঞ্জের আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের এন্ট্রি আহবান করা হয়েছে। আগ্রহী ক্লাবগুলোকে আড়াই হাজার টাকা এন্ট্রি ফিসহ আগামী ৫ মে’র মধ্যে ক্লাবে যোগাযোগ করতে বলা হয়েছে।
এবারের আসরের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লক্ষ টাকা ও রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হবে। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কেও নগদ অর্থসহ ট্রফি পুরস্কার করা হবে। আন্তর্জাতিক নিয়ম মেনেই টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে।

