ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুশফিক-মিসবাহরা এখন খুলনায়

Link Copied!

Bangladesh Criketস্পোর্টস ডেস্ক : মাশরাফির নেতৃত্বে সফলভাবে ওয়ানডে এবং টি২০ মিশন শেষ করেছে বাংলাদেশ দল। এবার মুশফিকুর রহিমের পালা। আগামী ২৮ এপ্রিল থেকে খুলানার শেষ আবু নাসের স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।
মিসবাহ-ইউনিসদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে শনিবার বিকালে খুলনার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মুশফিক-তামিমরা। তবে এদিন শুধু স্বাগতিকরাই খুলনায় যায়নি। সফরকারী পাকিস্তান দল সেখানে পৌঁছে গেছে। দুটি দল এক প্লেনে করে প্রথমে যশোর পৌঁছায়। তারপর দল দুটিকে সড়ক-পথে বাসে করে খুলনায় নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ দল দুটি খুলনায় গিয়ে পৌঁছায় বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি আরও জানান দলের সকল সদস্য সুস্থ আছেন। বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটাররা খুলনার হোটেল সিটি ইনে উঠেছেন।
তবে এদিন দীর্ঘ ভ্রমণ-ক্লান্তিতে থাকায় কোন দলই আর মাঠের অনুশীলনে নামেনি। রোববার সকাল ১০টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করতে মাঠে নামবে অতিথি দল। আর দুপুর ২টায় মাঠের অনুশীলনে নামবে মুশফিক-তামিমরা।
টি২০ ম্যাচ চলাকালীন খুলনা টেস্টের দল ঘোষনা করেছিলো বিসিবির নির্বাচকরা। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, ডানহাতি ওপেনার লিটন কুমার দাস এবং ডানহাতি পেসার মোহাম্মদ শহীদ।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত আসরে সর্বোচ্চ রান করা উদ্বোধনী ব্যাটসম্যান লিটন পাকিস্তানের বিপক্ষে টি২০ দলে থাকলেও খেলার সুযোগ পাননি। বিশ্বকাপে আস্থার প্রতিদান দেওয়া সৌম্য সরকার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি করেছেন। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সিরিজে ভালো ব্যাটিংয়ের কারণে এই বাঁহাতি টপঅর্ডার টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাাহ, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ।