ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের কাছে মাশরাফির চাওয়া

Link Copied!

masrafiস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দল ভালো পারফরম্যান্স করে আসছে। সে ধারাবাহিকতা তারা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজেও অব্যাহত রেখেছিল। ওয়ানডে এবং টি২০’র পর এবার টাইগারদের লক্ষ্য টেস্ট সিরিজ। বিজয়ের ধারাবাহিকতা টেস্টেও ধরে রাখতে পারবে বলে দারুণ আশাবাদী মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশেরে ওয়ানডে অধিনায়কের বিশ্বাস টেস্টে মুশফিকুর রহিমের দল পাকিস্তানের সঙ্গে ভালো করতে পারবে। আর এ কাজটি করতে পারলে বাংলাদেশের অনেক বড় অর্জন হবে বলে মনে করছেন মাশরাফি।
প্রথম দুই ফরম্যাটের ক্রিকেট জয় পাওয়া হয়ে গেছে মাশরাফিদের। এখন বাকী আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি ২৮ এপ্রিল থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে। ওয়ানডেতে বাংলাদেশ দল ভালো করলেও টেস্ট ম্যাচটা একটু চ্যালেঞ্জিং হবে বলেই মানছেন মাশরাফি। তবে, ওয়ানডের সাফল্যের কারণেই বাংলাদেশ এবার টেস্টেও ভালো করবে বলে জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘টেস্টে এই মুহুর্তে একটু চ্যালেঞ্জিং হবে। কারণ টেস্ট ম্যাচে সবাই একটু চাপে থাকবে, এটাই স্বাভাবিক। পাকিস্তানের টেস্ট দলে অভিজ্ঞ ক্রিকেটার এসেছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন মিসবাহ ও ইউনিস। অভিজ্ঞরা কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলবে।’
পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর পর ওয়ানডেতে জয় পেয়েছে টাইগারা। তার ওপর ওয়ানডে সিরিজে (৩-০) তে হারার পর একমাত্র টি২০ ম্যাচেও হেরেছে সফরকরীরা। তাতে করে এবার টেস্টে ভালো করার সম্ভাবনাটাও জেগেছে বলে দাবি করলেন মাশরাফি, ‘তবে এবার আমি এই মুহুর্তে জয়ের কথা বলবো না। আমারাও এক সময় খারাপ করেছি। এক সময়ে আমরাও জিততাম না। এখন আমরা আমাদের মাঠে প্রায় প্রতিটি ম্যাচই জিতি।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে। কিন্তু টেস্ট ক্রিকেটে এখনও সেভাবে বাংলাদেশ একটি দল হয়ে উঠতে পারেনি। এদিকটা নিয়েই ভয় মাশরাফির, ‘যদিও টেস্ট ক্রিকেট এখনো আমরা শিখছি। আমার কাছে মনে হয় টেস্টে ড্র করতে পারলেই আমাদের সেরা ফলাফল হবে। এখন আমাদের ফোকাস সেদিকেই থাকবে। তবে এটা পুরোপুরো টিমের পরিকল্পনার নির্ভর করবে। কোচ ও অধিনায়ক কি পরিকল্পনা করবে, সেটা তাদেরই চিন্তা। তবে ব্যক্তিগতভাবে আমার চাওয়াটা হচ্ছে, যদি টেস্ট সিরিচ আমরা ড্রও করতে পারি। তাহলে সেটা আমাদের সেরা ফলাফল হবে।’