ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-নেইমারে বার্সার জয়

Link Copied!

Neymar-Messiস্পোর্টস ডেস্ক : দুই রত্ন যদি একসঙ্গে জ্বলে ওঠে, তবে প্রতিপক্ষের দাঁড়ানোর কোন সুযোগই থাকার কথা নয়। কর্নেলা এল-প্লাতায় স্বাগতিক এস্পানিওলেরও অবস্থা হয়েছে একইরকম। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে জ্বলে উঠলেন আরেক সেরা ফুটবলার নেইমার ডি সিলভা।
সুতরাং, দুই মহারথির পা থেকে আসা দুই গোলেই স্বাগতিক এস্পানিওলকে হারিয়ে মাঠ ত্যাগ করলো কাতালান ফুটবলাররা। শুধু গোল দেওয়াই নয়, মাঠের খেলায়ও একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে লা লিগার শীর্ষে থাকা দলটি।
৩৩ ম্যাচ খেলে বার্সার সংগ্রহ দাঁড়িয়ে গেছে ৮১ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। তবে আগামীকাল (রোববার) রাতেই সেল্টা ভিগোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে রিয়াল। সুতরাং, ব্যবধান যে সেই আগের দুই পয়েন্টই থাকবে, তা এখন বলাই যায়।
করনেলা এল-প্লাতায় গোলের সূচনা করেন নেইমার। ১৭ মিনিটে তিনি যে গোলটি করেন, তার আগে টানা ২৫বার বল একে অপরের মধ্যে আদান প্রদান করেন বার্সা ফুটবলাররা। তিকিতাকার উৎকৃষ্ট প্রদর্শনী। মেসি থেকে আলবা, আলবা থেকে সুয়ারেজ। এরপর নেইমার বল জড়ালেন এস্পানিওলের জালে।
দ্বিতীয় গোলটিও আসতে দেরি হলো না। সাত মিনিট প, ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করলেন মেসি। সুয়ারেজ আর মেসি ওয়ান-টু ওয়ান করে বল নিয়ে এগিয়ে আসেন। এরপর বল পাস দেন মেসিকে। সেটা নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের দুর্দান্ত এক শট। তাতেই গোল।