ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৮ বছর পর বাংলাদেশের জয়

দৈনিক পাঞ্জেরী
September 15, 2014 12:51 pm
Link Copied!

স্পোর্টস ডেস্ক

সোমবার এশিয়ান গেমস ফুটবলে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। ২৮ বছর পর এশিয়ার সেরা ইভেন্টটিতে জয়ের মুখ দেখলো লাল-সবুজ পতাকাধারীরা। তাও আবার দক্ষিণ এশিয়া ফুটবলের সেরা দল আফগানদের হারিয়ে। যারা সাফ গেমসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

mamunul2সর্বশেষ ১৯৮৬ সালে এই দক্ষিণ কোরিয়াতেই সিউল অলিম্পিক গেমসে তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের হাত ধরে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এর ২৮ বছর বাদে পীত সাগর পাড়ের সেই দেশটিতেই জয় বন্ধ্যাত্ব ঘোচালো লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। এবার বাংলাদেশের জয়ের ত্রাতা দলীয় অধিনায়ক মামুনুল ইসলাম। ইনচিয়ন এশিয়াডে খেলার ৮৩ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি এসেছে তার পা থেকে।
এদিন মূলত কৌশলগত চালে আফগানিস্তানকে মার খাইয়েছে বাংলাদেশ দল। এ কারণে অধিকাংশ সময় বলের পজেশন নিজেদের পায়ে রেখেও জয় পায়নি সাফ চ্যাম্পিয়নরা। সোমবারের ম্যাচটিতে মামুনুলদের বল পজেশন ছিল কেবলমাত্র ৩৪ শতাংশ। প্রসঙ্গত, বাংলাদেশ আগামী ১৮ সেপ্টেম্বর শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে। এরপর প্রথম পর্বে নিজেদের তৃতীয় ও সর্বশেষ ম্যাচে মামুনুলদের প্রতিপক্ষ হংকং।