ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের তিন ম্যাচের দুটিতেই টস জিতেছিল পাকিস্তান। এবার টি২০তে অধিনায়ক পরিবর্তন হলেও টস ভাগ্য পরিবর্তন হলো না। এবারও টস জিতলো পাকিস্তান এবং টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি।
ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে ‘বাংলাওয়াশ’ হয়েছে পাকিস্তান। তবে টি২০তে ভিন্ন নেতৃত্ব। ভিন্ন দল। এ কারণেই টি২০ অধিনায়ক শহিদ আফ্রিদি আগেই বলে দিয়েছিলেন টি২০ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তারা। এ লক্ষ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে আফ্রিদি বাহিনী। এবার চ্যালেঞ্জ মোকাবেলা মাঠে নামার অপেক্ষা শুধু।
টি২০ ফরম্যাটে এর আগে সাতবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। প্রতিবারই জয় পেয়েছে পাকিস্তানিরা। এবার কি পারবে বাংলাদেশ নিজেদের প্রথম জয় তুলে নিতে? প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত।
টি২০’র জন্য বাংলাদেশ দলে একটি মাত্র পরিবর্তন আনা হয়েছে। অভিষেক হচ্ছে বাম হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। লিটন দাস কিংবা রনি তালুকদারের অভিষেক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের ওপরই আস্থা রাখলো টিম ম্যানেজমেন্ট। তাদের কাউকেই আর দলে নেওয়া হয়নি।
পাকিস্তান দলে আনা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তণ। ওপেনিংয়ে ফিরেছেন আহমেদ শেহজাদ। তার সাতে ইনিংস ওপেন করবেন মুক্তার আহমেদ। সাথে অভিষেক হচ্ছে মোহাম্মদ রিজওয়ানেরও। বাদ পড়েছেন ওয়ানডে অধিনায়ক আজহার আলি। আফ্রিদি, সোহেল তানভির ফিরেছেন টি২০ দলে। উমর গুল এবং সাঈদ আজমলের ওপরই আস্থা রেখেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: মুক্তার আহমেদ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শহিদ আফ্রিদি,সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, উমর গুল, সাঈদ আজমল।