ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সেমিতে ক্লাসিকো নয়’

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। শুক্রবার রাতে সেমিফাইনালে লাইনআপ চূড়ান্ত হওয়ার কথা। সেমিতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে বার্সা ও রিয়াল ভক্তরা সেমিতে ‘এল ক্লাসিকো’ দেখতে চান না। এক জরিপে এমনই ফলাফল উঠে এসেছে।
সেমিফাইনালে বার্সা ও রিয়াল মাদ্রিদের মধ্যে ‘এল ক্লাসিকো’ দেখতে চান কী না অথবা প্রতিপক্ষ হিসেবে কাকে চান- স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ দুই দলের সমর্থকদের মধ্যে এমন একটি জরিপ চালান। জরিপের ফলাফলে দেখা যায়, বার্সা ও রিয়াল মাদ্রিদের সমর্থকরা চান না সেমিতে তারা একে অন্যের মুখোমুখি হোক।
মার্কা’র ৩০ হাজার অনলাইন পাঠক জরিপে অংশ নেয়। জরিপের ফলাফলে দেখা যায়, সেমিতে রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস ও বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ লড়াই দেখতে চান রিয়াল ও বার্সার সমর্থকরা।
জরিপে অংশ নেয়া ৬০.৪ শতাংশ রিয়াল মাদ্রিদ সমর্থক সেমিতে যেন কার্লো আনচেলত্তির দল জুভেন্টাসের মুখোমুখি হয় সেই রায় দেয়। ২০.২ শতাংশ প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন মিউনিখকে বেছে নেয়। আর অপর ১৯.৪ শতাংশ সেমিফাইনালে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই দেখতে চান বলে অভিমত প্রকাশ করেন।
বার্সেলোনা সমর্থকরাও চাচ্ছেন না সেমিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে। ৫৪.৫ শতাংশ ভোটার সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন মিউনিখকে প্রত্যাশা করছেন। ২৭ শতাংশ অংশগ্রহণকারী ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে সেমির লড়াই দেখতে চান। ১৮.৫ শতাংশের আবার পছন্দ রিয়াল বনাম বার্সার এল ক্লাসিকো।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের প্রত্যাশা যেটাই হোক না কেন, সেমিফাইনালে কে কার বিপক্ষে খেলবে শুক্রবার রাতে সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার কর্তারা লটারির মাধ্যমে সেটা ঠিক করবেন।