স্পোর্টস ডেস্ক : ফরাসি ওপেনের আগে বড় ধরনের ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার বার্সেলোনা ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন এই স্প্যানিশ তারকা।
বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে ইতালির ফ্যাবিও ফগনিনির কাছে ৬-৪, ৭-৬ সেটে সরাসরি হেরে ছিটকে পড়েন বিশ্বের চার নম্বর টেনিস তারকা নাদাল। ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেননি এই স্প্যানিশ তারকা।
ম্যাচ শেষে একে ক্যারিয়ারের অন্যতম বাজে দিন বলে অভিহিত করেন এই স্প্যানিশ তারকা। গত বছরের জুনে ফরাসি ওপেন শিরোপা জেতার পর মাত্র একটি শিরোপা জিতেন রাফায়েল নাদাল।
ম্যাচ শেষে নাদাল বলেন, ‘এটি আমার জন্য কষ্টের দিন। ফরাসি ওপেনের আগে ঘরের মাঠে দুর্দান্ত কিছু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তবে আমি ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করবো।’
তবে পরাজয়ের বেদনা সত্ত্বেও প্রতিপক্ষ ফ্যাবিও ফগনিনিকে অভিনন্দন জানাতে ভুল করেননি নাদাল। জয়টা ফ্যাবিওর প্রাপ্য ছিল বলেও জানান তিনি।
নাদাল বলেন, ‘ফ্যাবিও আমার চেয়ে ভালো খেলেছে এবং জয়টা তার প্রাপ্য ছিল। নিজের সেরা সময়ে ফেরার জন্য আমাকে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে।’

