ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়াকারকে পদত্যাগের পরামর্শ লতিফের

Link Copied!

waqaar-স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দল ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ায় দলের প্রধান কোচ ওয়াকার ইউনিসকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। অন্যদিকে দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা পাকিস্তানের এই বিপর্যয়কর ফলাফলকে ‘অবিশ্বাস্য’, ‘হতাশাজনক’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনক পারফরম্যান্সের কারণে ওয়াকার যদি নিজ থেকে পদত্যাগ করে তবে সেটা তার জন্য ভালো হবে।’
বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করলেও পাকিস্তানের হোয়াইটওয়াশ গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি। লতিফ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব উন্নতি করেছে। তবে তাদের কাছে এভাবে লজ্জাজনকভাবে হেরে যাওয়া মেনে নেয়া যায় না। এই বিপর্যয়কর ফলাফলের জন্য ম্যানেজমেন্টই দায়ী। তারা এমনকি যোগ্য ১১ জনকে মাঠে নামাতেই পারেনি।
রশিদ লতিফ ওয়ানডে অধিনায়ক হিসেবে আজহার আলি সফল হবেন না বলে মনে করেন। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের দায়ভার কোচ ওয়াকারের নিজের কাঁধে নেয়া উচিত বলে মনে করেন তিনি।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার বাংলাদেশের বিপক্ষে ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলকে সতর্ক করেন। তিনি বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজে হেরেছি। আমি টেস্ট সিরিজেও একই ফলাফল দেখতে পাচ্ছি।’
শোয়েব আখতার জানান, পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেয়ার কোনো জ্ঞানই বর্তমান টিম ম্যানেজমেন্টের নেই। তিনি বলেন, ‘তারা (টিম ম্যানেজমেন্ট) তো সেরা একাদশ সাজাতেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যেটি মেনে নেয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আগের বছরগুলোতে আমরা স্পিনারদের ওপর ভর করে ম্যাচ জিতেছি। কিন্তু এখন সামনে কঠিন সময় অপেক্ষা করছে।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়াকে ‘অবিশ্বাস্য’, ‘হতাশাজনক’ ও ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেন। কোচ হিসেবে ওয়াকার ব্যর্থ হয়েছেন বলেও মনে করেন তিনি।
রমিজ রাজা বলেন, ‘পাকিস্তান ক্রিকেট অজানা গন্তব্যের দিকে যাচ্ছে এবং আমরা ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছি। বাংলদেশের কাছে পাকিস্তান যেভাবে হেরেছে সেটা অবিশ্বাস্য, হতাশাজনক, লজ্জাজনক।’
পাকিস্তানের খেলোয়াড়রা ভুল থেকে শিক্ষা নেয় না বলেও জানান তিনি।