ঢাকাWednesday , 22 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোহাগ গাজীর দুর্দান্ত সেঞ্চুরি

Link Copied!

sohag-gazi-----স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আট নম্বরে ব্যাটিংয়ে নেমে অসাধারণ এক সেঞ্চুরি করলেন জাতীয় দলের ক্রিকেটার সোহাগ গাজী। বিসিএলের চারদিনের ম্যাচে দ্বিতীয় দিনে বিসিবি নর্থ জোনের বিপক্ষে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে এই টাইগার অফ-স্পিনার এই কীর্তি গড়েন।
বুধবার দ্বিতীয় দিনে ৮ উইকেটে ২৫৫ রান নিয়ে খেলতে নামে প্রাইম ব্যাংক সাউথ জোন। সোহাগ গাজী ২৪ ও আল আমিন হোসেন ১ রান নিয়ে ব্যাট করতে নামেন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১১৩ বলে ১০৮ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন সোহাগ গাজী। তার ইনিংসটি ১১টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল।
২৪৭ রানে অষ্টম উইকেট হারানো সাউথ জোন শেষ ২ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে ৩৫২ রানে গুটিয়ে যায়। দলের শেষ ১৩৯ রানের ১০৮ রানই আসে সোহাগ গাজীর ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫৫ রান আসলেও শুরুটা ভালো হয়নি বিসিবি নর্থ জোনের। ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে নর্থ জোন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নর্থ জোনের সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান। নাইম ইসলাম ১৯ ও তারিক খান ৮ রান নিয়ে ব্যাট করছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেন সোহাগ গাজী। পরে বোলিংয়ে হ্যাটট্টিক করে ‘বিরল’ রেকর্ড গড়েন এই টাইগার তারকা। টেস্ট ক্রিকেটের প্রায় ১৩৬ বছরের ইতিহাসে আর কেউ একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্টিক করতে পারেননি।