ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক বাসে হামলা
চবি শিবিরের আরো ১১ আসামি রিমান্ডে

দৈনিক পাঞ্জেরী
September 15, 2014 12:13 pm
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধিdpultlt6

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বাসে ককটেল হামলার ঘটনায় গ্রেপ্তার শিবিরের আরো ১১ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এদের মধ্যে দুজনকে দুদিন করে এবং নয় জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত পুলিশের আবেদনের প্ররিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক উনু মং বলেন, ‘শিক্ষক বাসে হামলার ঘটনায় শিবিরের ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হাটহাজারী থানা পুলিশ ছায় দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত তৌহিদুল ও সাইফুল নামে দুই আসামিকে দুইদিন এবং বাকিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।’ এর আগে রোববার এ ঘটনায় একই আদালত সাত শিবিরকর্মীর দুইদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর বুধবার সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ছড়ারকূল এলাকায় শিবিরকর্মীরা শিক্ষক বাসে হামবোমা ও পাথর ছুড়ে। এ ঘটনায় ১১ শিক্ষকসহ ১৪জন আহত হন। ঘটনার পরের দিন রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ পৃথক দুটি মামলায় ৯৫ জনকে আসামি করে দুটি মামলা করে।