ঢাকাWednesday , 22 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

Link Copied!

BCB-PCBস্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে পাকিস্তান। তৃতীয় ম্যাচে তাদের লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো। সে লক্ষ্যে আজ দুপুর আড়াইটায় মাশরাফি বাহিনীর মুখোমুখি হচ্ছে আজহার আলির দল। তার আগেই কয়েন নিক্ষেপের ভাগ্য গেল পাকিস্তান অধিনায়কের পক্ষে এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আজহার আলি।
সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে ৩২৯ রানের লক্ষ্য বেধে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস জিতেছিলেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি।
ওই ম্যাচে প্রথম ব্যাট করে বাংলাদেশের বোলারদের সামনে ২৩৯ রানেই থমকে যেতে হয়েছিল পাকিস্তানকে। তাও শেষ দিকে সাদ নাসিমের ৭৭ এবং ওয়াহাব রিয়াজের অপরাজিত ৫১ রানের ওপর ভর করে এই স্কোর গড়তে সক্ষম হয় সফরকারীরা। না হয় ২০০ রানের আগেই থেমে যেতে হতো তাদের।
তৃতীয় ম্যাচে এসেও টস জিতলেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি এবং কোন কিছু চিন্তা-ভাবনা না করেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। বাংলাদেশের কাছে প্রথম দুই ম্যাচ হারের পর এটাকে পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছিলেন আজহার আলি। এ কারণেই, হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া ১৯৯২ বিশ্বচ্যাম্পিয়নরা।
সে লক্ষ্যেই তিনটি পরিবর্তণ আনা হলো আজ পাকিস্তান দলে। ওপেনার সরফরাজ আহমেদকে পরিবর্তিত করে নেওয়া হলো পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সামি আসলামকে। এর অর্থ, পাকিস্তান দলের উইকেট কিপিংয়েও পরিবর্তণ আনা হলো। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন মোহাম্মদ রিজওয়ান। স্পিনার সাঈদ আজমলকেও বাদ দেওয়া হলো এই ম্যাচে। পরিবর্তে নেওয়া হয়েছে জুলফিকার বাবরকে। এছাড়া পেসার রাহাত আলিকে বাদ দিয়ে নেওয়া হয়েছে উমর গুলকে।
অপরদিকে পুরোপুরি অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সুতরাং, ওপেনার হিসেবে ১৪ জনের দলে নেওয়া রনি তালুকদারের অভিষেক হলো না আজও।