ঢাবি প্রতিনিধি
পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
সোমবার দুপুর ১টায় বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল আহাম্মেদের কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। এর আগে এদিন দুপুরে বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ওই শিক্ষককে আজীবন বহিষ্কারেরও দাবি জানান।
এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিল বলে জানা গেছে।

