ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডেতে ফিরছেন না আর আফ্রিদি

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপেই শেষ শহিদ আফ্রিদির ওয়ানডে ক্যারিয়ার। সঙ্গে একদিনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অধিনায়ক মিসবাহ-উল হকও। এই দু’জনের বিদায়ে যেন গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে পাকিস্তান ক্রিকেট। নতুন অধিনায়ক আজহার আলির নেতৃত্বে বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হারের পর গুঞ্জন উঠেছে, অবসর ভেঙে আবারও ফিরছেন আফ্রিদি!
কিন্তু, এটা যে স্রেফ গুঞ্জন সেটাই নিশ্চিত করণে স্বয়ং আফ্রিদি নিজে। অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা স্রেফ উড়িয়ে দিলেন তিনি। করাচি বিমান বন্দরে সে দেশের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পাকিস্তানের ড্যাশিং এই অলরাউন্ডার।
বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টি২০ ম্যাচ খেলতে ঢাকা রওনা দেওয়ার আগে আফ্রিদি বলেন, ‘সিদ্ধান্ত থেকে আমি নড়ছি না। আগেরটাই চূড়ান্ত। নতুন খেলোয়াড়তেরও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে।’
বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ানডে ও দু’টি টেস্ট ছাড়াও একটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। তিন ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ ইতিমধ্যে হেরে গেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজ হারলেও টি২০ ম্যাচটি জয়ের ব্যাপারে আশাবাদী আফ্রিদি। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজ হারলেও টি২০ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। কারণ, টি২০ স্কোয়াডে বেশ কয়েকজন ভালোমানের ক্রিকেটার রয়েছে আমার দলে। অধিনায়ক হিসেবে আমার লক্ষ্য, এই স্কোয়াডকে আরও শক্তিশালি হিসেবে গড়ে তোলা।’
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও ২০১৬ টি২০ বিশ্বকাপের কথা ভেবে শর্টার ভারসনের খেলা চালিয়ে যেতে চান সাবেক পাক অধিনায়ক। পাকিস্তানকে ওয়ানডেতে আজহার আলি নেতৃত্ব দিলেও টি২০ নেতা আফ্রিদি নিজেই।