ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শক্তিশালী ভারতকে রুখে দিল বাংলাদেশ

Link Copied!

Bangladeshস্পোর্টস ডেস্ক : শক্তি, সামর্থ্য, ইতিহাস; সব দিক থেকেই ভারতের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। তবে মঙ্গলবার নেপালে অসাধ্য কাজটিই করেছে কৃষ্ণরানী শিবির। এএফসি অনুর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল ফুটবল চ্যাম্পিয়নশীপে শক্তিশালী ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। এই ড্রয়ের ফলে সেমির খেলা উজ্জ্বল করল বাংলাদেশের মেয়েরা।
অথচ সোমবার বি গ্রুপের প্রথম ম্যাচে এই ভারত ১২-০ গোলে ভুটানকে হারিয়ে সবার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। তবে বাংলাদেশের মেয়েরা ছিল আত্ববিশ্বাসী। সেটা বেশ ষ্পষ্ট বুঝা গেছে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ম্যাচের ২০ মিনিটে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মার্জিয়া। তবে এই লিড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৫ মিনিটে সোনিয়ার গোলে ম্যাচে সমতা আনে ভারত (১-১)।
তবে পুরো ম্যাচেই ভারতের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে বাংলাদেশের মেয়েরা। দেশ ছাড়ার আগে ভারতকেই গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করা হয়েছিল। কোচ গোলাম রব্বানি ছোটন বলেছিলেন, জয় না হোক, অন্তত ভারতের সঙ্গে ড্র করলেও খুশি হব। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে মেয়েদের পারফরমেন্সে খুশিই তিনি।
এই টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে সাতটি দল খেলছে। বাংলাদেশ রয়েছে বি গ্রুপে। যেখানে বাকি দুই প্রতিপক্ষ ভারত ও ভুটান। বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের সঙ্গে আগামীকাল বুধবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্মি ফিজিক্যাল সেন্টার স্টেডিয়াম।
ভারতের সঙ্গে ড্র করায় সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও জোড়ালো করল বাংলাদেশ। কারণ ভুটান অপেক্ষাকৃত দুর্বল দল। এদের সঙ্গে জয় আসবে সুনিশ্চিত, তা বলা যায়। তবে জয় না পেলেও সমস্যা নাই, ড্র করলেও চলবে।
তবে ভারতের সঙ্গে ড্রয়ের কারণে বাংলাদেশের মেয়েদের আত্ববিশ্বাস অনেক উপর। তাদের চোখ এখন টুর্নামেন্টের ফাইনালে।