ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডার্বি থেকে ছিটকে গেলেন বেল

Link Copied!

bale-2স্পোর্টস ডেস্ক : পায়ের ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের। সোমবার রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে।
শনিবার লা লিগার ম্যাচে মালাগার বিপক্ষে খেলার প্রথম দিকে পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন গ্যারেথ বেল। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার পঞ্চম মিনিটের মাথায় এই ওয়েলশ তারকা মাঠ ছাড়লে তার বিকল্প হিসেবে হাভিয়ের হার্নান্দেজ মাঠে নামেন।
তবে ইনজুরির কারণে ঠিক কতোদিন মাঠের বাইরে থাকবেন বেল তা নিশ্চিত করে জানায়নি রিয়াল কর্তৃপক্ষ। তবে সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের জন্য টটেনহামের সাবেক এই তারকাকে পাচ্ছে না রিয়াল।
যদি সেটাই হয়, তবে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের পাশাপাশি লিগ ম্যাচে সেল্টা ভিগো, আলমেরিয়া ও সেভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
এদিকে ইনজুরির কারণে গ্যারেথ বেলের ছিটকে পড়াটা রিয়ালের জন্য বড় ধরনের ধাক্কা। কেননা, দলের মিডফিল্ডার লুকা মডরিচও ইনজুরির কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন। এছাড়া বুধবারের ম্যাচে করিম বেনজেমার খেলা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে রিয়ালকে ০-০ গোলে রুখে দেয়। ফলে দ্বিতীয় লেগে ঘরের মাঠে জয়ের বিকল্প নেই কার্লো আনচেলত্তির দলের।
অন্যদিকে অ্যাটলেটিকো যদি গোল করে রিয়ালের বিপক্ষে ড্র করতে পারে তবে রিয়ালকে টপকে তারা সেমিতে চলে যাবে। এই সমীকরণ নিয়ে বুধবার ঘরের মাঠ বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বীদের আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ।