স্পোর্টস ডেস্ক : আগামী অলিম্পিকে নতুন রেকর্ড গড়তে চান বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। সেই লক্ষ্য নিয়েই কঠোর অনুশীলন শুরু করেছেন তিনি। কিন্তু গতি না বেড়ে বরং দিন দিন বোল্টের গতি কমে আসছে।
২০০৯ সালে বার্লিনে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়েছিলেন তিনি। সেই ১০০ মিটার দৌড়লেন ১০.১২ সেকেন্ড সময় নিয়ে। অবাক হওয়ার মতই ব্যাপার। রিও ডি জেনিরোয় এক প্রদর্শনী স্প্রিন্ট প্রতিযোগিতায় ১০.১২ সেকেন্ডে দৌড় শেষ করেছেন এই জামাইকান তারকা। প্রদর্শনী প্রতিযোগিতা হলেও নিজের পারফরম্যান্সে বেশ হতাশ বোল্ট।
রিও’র ওই দৌড়ের পর জ্যামাইকান কিংবদন্তি তারকা বলেছেন, ‘জিতলেও আমি আমার পারফরম্যান্সে খুশি নই। এদিন আমার শুরুটা ভালো হয়নি। সেটাই আমাকে মূল্য দিতে হয়েছে। তাই রেকর্ড সময়ে দৌড় শেষ করতে পারিনি।’

