ঢাকাTuesday , 17 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট ও দিনাজপুরে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Link Copied!

এসআরবি এর অভিযানে লালমনিরহাট ও দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। ‎মঙ্গলবার (১৭ নভেম্বর) এসআরবি-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ও দিনাজপুরে এসআরবি-১৩ এর পৃথক মাদক বিরোধী অভিযানে ৫০টি বোতল উইনসেরেক্স সিরাপ, ৯টি বোতল এস্কাফ সিরাপ, ৩টি বোতল অ্যাপোকোর্স সিরাপ এবং ১টি দেশীয় ধারালো অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। রোববার (১৫ নভেম্ব রাতে এবং সোমবার (১৬ নভেম্বর) বিকালে পৃথক অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন দক্ষিণ বাসুপাড়া গ্রামের শংকর সরকার এর ছেলে তুর্য্য সরকার এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দক্ষিণ জাওরানী গ্রামের জালাল উদ্দিনের ছেলে কছিমুদ্দিন ও আবু হানিফ। এসআরবি-১৩ এর চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিএসসি এসআরবি-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দক্ষিণ জাওরানী গ্রামে আসামি কছিমুদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রান্না ঘরের ভিতর হতে ৯টি বোতল এস্কাফ সিরাপ, ৩টি বোতল অ্যাপোকোর্স সিরাপ ও তার ভাই আবু হানিফের শয়ন কক্ষ হতে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সময় ২জন আসামি কছিমুদ্দিন এবং আবু হানিফ ‘দ্বয়কে গ্রেফতার করা হয়। উভয়ই লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ জাওরানী (কাচারীডাঙ্গা) এলাকার জালাল উদ্দিন পুত্র। পৃথক আরও একটি মাদক বিরোধী অভিযানে সিপিসি-১ এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টা ১০মিনিটে দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন দিনাজপুর সদর পৌরসভার ৩নং ওয়ার্ডের আসামি তূর্য্য সরকারের ভাড়া বাসায় তল্লাশীকালে তার নিজ শয়ন কক্ষের ভিতর খাটের নিচে অবৈধ মাদকদ্রব্য ৫০টি বোতল উইনসেরেক্স জব্দ করে। এ সময় অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে ঐ আসামি তূর্য্য সরকারকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য, একটি দেশীয় ধারালো অস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।