ঢাকাTuesday , 17 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে অগ্রণী ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার উপ- পরিদর্শক (এসআই) টিটু চন্দ্র দাস। কর্মশালায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির ফেনী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ শাহজালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া। অগ্রণী ব্যাংকের বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান জাকের হোসেনের সার্বিক পরিচালনায় কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ ও সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। কর্মশালায় জাল নোট চেনার বিভিন্ন পদ্ধতি, আসল ও নকল নোটের মধ্যে পার্থক্য নির্ণয়ের কৌশল এবং নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নোটের জলছাপ, নিরাপত্তা সুতা, রঙের পরিবর্তনসহ বিভিন্ন দৃশ্যমান ও স্পর্শযোগ্য বৈশিষ্ট্য পরীক্ষা করে কীভাবে জাল নোট শনাক্ত করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি জাল নোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের করণীয় এবং জাল নোট লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।