ঢাকাTuesday , 17 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে মায়ের মৃত্যুর অভিযোগে পলাতক ছেলে-পুত্রবধূ

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরে মিনারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কামরুল ইসলাম ও পুত্রবধূ নিলুফা বেগম পলাতক রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পৌরশহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শিহাব উদ্দিনের স্ত্রী। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে ও পুত্রবধূ তাকে মারধর করে ঘরে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ রয়েছে। পরে ছোট ছেলে আল-আমিন তাকে উদ্ধার করেন। অসুস্থ অবস্থায় রাত ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর মঙ্গলবার ভোরে অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।