ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবাদের সিরিজ জয়

Link Copied!

bd-picস্পোর্টস ডেস্ক : পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলকে ৮ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সাত ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের করা ২৫৭ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৮ রানে আটকে যায় সফরকারীরা।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে পিনাক ঘোষ ও মেহেদী হাসানের হাফ সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের হয়ে পিনাক ঘোষ ৭৬ ও মেহেদী হাসান করেন ৬৩ রান। পিনাকের ১১৬ বলের ইনিংসটি ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল। মেহেদীর ৭৩ বলের ইনিংসে ৬টি চার ছিল।
এছাড়া ওপেনার সাইফ হাসান ৩৩ ও শফিউল হায়াত করেন ২৭ রান।
প্রোটিয়া যুবদলের হয়ে জিয়াদ আব্রাহাম ৫৮ রানের বিনিময়ে ৬ উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুন্য রানে ওপেনার রায়ান রিকেলটনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে উইয়ার মুল্ডার ও রিভালদো মুনসেমির মধ্যকার ১০৮ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা।
তবে ১০৮ থেকে ১২৭- এই ১৯ রানের মধ্যে মুল্ডার ও মুনসেমিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ যুবদলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন বোলাররা। কিন্তু চতুর্থ উইকেট ‍জুটিতে আবদু গালিয়েম ও টনি জর্জির মধ্যকার ৬৬ রানের জুটিতে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ।
তবে চমকের তখনও বাকি ছিল। ৬১ বলে ৭ উইকেট হাতে নিয়ে যখন ৬৫ রানের দরকার ছিল, তখন দক্ষিণ আফ্রিকার জয় সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু সাইফুদ্দিনের অবিস্মরণীয় ও দুর্দান্ত বোলিংয়ে হারা ম্যাচটি জিতে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
দক্ষিণ আফ্রিকার হয়ে মুনসেমি ৬৩, আবদু গালিয়েম ৬০ ও মুল্ডার করেন ৫০ রান। এছাড়া জর্জির ব্যাট থেকে আসে ৪১ রান।
মাত্র ৬ ওভারের স্পেলে সাইফুদ্দিন ২৭ রান দিয়ে ৫ উইকেট লাভ করেন। দক্ষিণ আফ্রিকা যুবদলের শেষ শেষ ৬টি উইকেটের পাঁচটিই লাভ করেন এই তরুণ বোলার। অন্য প্রোটিয়া ব্যাটসম্যান রান আউট হন।
এই জয়ের ফলে দুই ম্যাচ হাতে রেখেই সাত ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সিরিজের ষষ্ঠ ম্যাচ সোমবার অনুষ্ঠিত হবে।